1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শিক্ষার্থীদের নিরাপত্তা সংকটে আত্মগোপনে যান সমন্বয়করা: রাকিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট তৈরি হলে ওই সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করে তিনি বলেছেন, তাদের ‘গুপ্ত রাজনীতি’ করার ইচ্ছা থাকলে বা প্রশিক্ষণের প্রয়োজন হলে ছাত্রদলই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের চলমান পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতারা বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। একই সঙ্গে রাতের আঁধারে ভাড়াটে লোক দিয়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরের মতো নির্দিষ্ট কিছু স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মূলত কারাগারে থাকা নিজেদের নেতাকর্মীদের জীবনকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। ডিসেম্বর ঘিরে তাদের হুমকিকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের পর এবারই দেশে সবচেয়ে জমকালোভাবে বিজয়ের মাস উদযাপিত হবে। ১ ডিসেম্বর থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল বিজয় উৎসব পালন করবে।

গণঅভ্যুত্থানের পর বিশেষ একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট তৈরি হলেই একটি পক্ষ আত্মগোপনে চলে যায়।

বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে পরিবারকে সময় দেওয়া কিংবা শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়াকে অত্যন্ত ব্যথিত হওয়ার মতো বিষয় এবং জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল বলে মন্তব্য করেন তিনি। এ সময় কটাক্ষ করে তিনি আরও বলেন, তাদের যদি ‘গুপ্ত রাজনীতি’ করার ইচ্ছা থাকে বা প্রশিক্ষণের প্রয়োজন হয়, তবে ছাত্রদলই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

ছাত্রদল সভাপতি স্মরণ করিয়ে দেন, গত সাড়ে ১৫ বছরে তাঁদের শতাধিক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তবে ৫ আগস্টের পর থেকে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হননি বলে দাবি করেন তিনি।

তিনি অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর