1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের উদ্যোগে নানান কর্মসূচীর মধ্য দিয়ে সমবায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গৌরীপুর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান। সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
আলোচনা সভায় বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুল ইবনে আইয়ুব, উপজেলা একাডেমীক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল আমিন, এডরা বাংলাদেশ গৌরীপুর এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার যোয়েল শিকদার, সমবায়ী হোসনেআরা বেগম, কামরুন্নাহার বেগম, নয়ন কুমার ঘোষ, মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
পরে উপজেলা পর্যায়ে মানব উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: ও ধূরুয়া মহিলা উন্নয়ন সমবায় সমিতি লি: কে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিশেষ অবদান রাখায় ৪টি সমিতি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় আরও ৬৫টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর